Friday, June 19, 2026
Home পুঁজিবাজার এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৮ জুন) এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালন করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি পরিবেশ সচেতনতা ও সংরক্ষণকে উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘একটি স্থিতিস্থাপক বাংলাদেশের জন্য সবুজ ব্যাংকিং’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেনের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উপাদান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বুধবার (১৭ জুন) ইসলামী...

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর...

Recent Comments