Wednesday, April 22, 2026
Home জাতীয় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: রেলওয়ে উপদেষ্টা

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: রেলওয়ে উপদেষ্টা

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। তিনি বলেছেন, ‘কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। কারণ ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার। ঈদে সবাই যেন ঠিকভাবে গ্রামের বাড়ি যেতে পারেন, আমরা এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিয়েছি। ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি।’

মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণে আমরা নিরুৎসাহিত করেছি। তারপরও ঈদের কারণে হয়তো অনেকে যে কোনোভাবে বাড়ি যেতে চায়। তাই অনেক সময় মানবিক কারণে কিছুটা ছাড় দেওয়া হয়।’সড়ক পথের কথা টেনে উপদেষ্টা বলেন, ‘বেশি ভাড়া আদায় করা হয় কি না সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।’

উপদেষ্টা জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদে তার উপস্থিতিতে লাল সবুজ পরিবহনের একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments