Wednesday, April 15, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংক পেল বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংকের মর্যাদা

এনসিসি ব্যাংক পেল বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংকের মর্যাদা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই রেটিং-এ দেশের শীর্ষ ১০টি ব্যাংকের অন্যতম হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি সম্মাননা অর্জন করেছে।

শনিবার (২৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক—যেমন আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ, মূলধন পর্যাপ্ততা, বার্ষিক মুনাফা—সহ সবুজ ও টেকসই অর্থায়ন, ব্যাংকিং সেবার বিস্তৃতি, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম এবং পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন—এই পাঁচটি সূচকের ভিত্তিতে ২০২৪ সালের কার্যক্রমের মূল্যায়নে এনসিসি ব্যাংক এ স্বীকৃতি পেয়েছে।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, টেকসই অর্থায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এবং এনসিসি ব্যাংকের সাস্টেইনেবল ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাস্টেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। এটি মূলত করপোরেট সুশাসন ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি।

তিনি জানান, এনসিসি ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান ও নির্দেশিকা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।

সবুজ ও পরিবেশবান্ধব অর্থায়ন, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী ব্যাংকিং কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক সিএসআর কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ব্যাংকটি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ভবিষ্যতে টেকসই ব্যাংকিং কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments