Tuesday, April 21, 2026
Home অর্থ-বানিজ্য এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির এইচএস কোডভিত্তিক বিস্তারিত তথ্য সর্বসাধারণের ব্যবহারের জন্য নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের পাবলিকেশন পোর্টালের কাস্টমস লিংকে ডিসেম্বর ২০২৫ মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষ নির্ভরযোগ্য ও হালনাগাদ ডেটা সহজেই ব্যবহার করতে পারবেন।

এনবিআর জানায়, আমদানি তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে; উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশ্লেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বাড়বে; আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বাজারদর ও মূল্য ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে; আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ সহজ হবে; বাণিজ্য কাঠামো, আমদানি নির্ভরতা, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব হবে; আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হবে।

এনবিআর জানিয়েছে, ট্রেড ফ্যাসিলিটেশনের লক্ষ্যে গৃহীত অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments