Friday, June 5, 2026
Home জনপ্রিয় এই প্রথম প্লাস্টিক বর্জ্য থেকে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ইতিহাস রচনা করলো...

এই প্রথম প্লাস্টিক বর্জ্য থেকে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ইতিহাস রচনা করলো মার্কিন গবেষণাগার

এই প্রথম প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হলো কোনো খাদ্যদ্রব্য। শুনে অবাক লাগলেও সত্যি, এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। গবেষণাগারে প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হয়েছে এই আইসক্রিম।

দুধ নয়, বরং প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হয়েছে বিশেষ এই আইসক্রিম। যা বিশ্বে প্লাস্টিক দিয়ে তৈরি প্রথম খাদ্য। যুক্তরাজ্যের গবেষণাগারে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ আইসক্রিম তৈরি করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

তবে অনেকেই বলছেন, এটি খাওয়া কতোটা নিরাপদ, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন। ব্যাক্টেরিয়া ও এনজাইমের বিপাকীয় শক্তিকে ব্যবহার করে প্লাস্টিকের প্রধান উপাদান পলিমারকে ভেঙে তৈরি করা হয় ভ্যানিলিন। যা ভ্যানিলার স্বাদ দেয়।

এ বিষয়ে গবেষক এলেনোরা অরটোলানি বলেন, ‘কিছু নির্দিষ্ট এনজাইম আছে, যারা নির্দিষ্ট ধরণের বিক্রিয়া করে। যখন এসবের মাঝে সংযোগ তৈরি করা হয়, তখন আপনি এতো এতো কেমিক্যাল পাবেন যে অবাক হয়ে যাবেন। তেমনই কিছু ব্যাকটেরিয়া আর এনজাইম ব্যবহার করা হয়েছে এ আইসক্রিম তৈরিতে।’

‘তবে এ আইসক্রিম এখনও খাওয়ার উপযুক্ত নয়। এর জন্য দরকার আরও গবেষণার। তবে পলিমারকে ভেঙে ফেলায় এর মধ্যে প্লাস্টিকের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই’, বলছেন অরটোলানি।

অরটোলানি আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। খাদ্য সংকটে ভুগছে বহু দেশ। এর বিকল্প তৈরির সরঞ্জামও রয়েছে আমাদের কাছে। প্লাস্টিক দিয়ে খাদ্য তৈরি হলে, প্লাস্টিক দূষণও মোকাবিলা সম্ভব হবে।’

প্লাস্টিক দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য নিরাপদ প্রমাণিত হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। আর তা হলে প্লাস্টিক দূষণ ও খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments