Friday, May 1, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংক ও ড্যাফোডিল কম্পিউটারসের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক ও ড্যাফোডিল কম্পিউটারসের মধ্যে চুক্তি স্বাক্ষর


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ড্যাফোডিল কম্পিউটারস তাদের যাবতীয় আর্থিক লেনদেন ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে সম্পন্ন করতে পারবে। এর মধ্যে রয়েছে ব্যাংকের “সেলফিন” অ্যাপ এবং “আই পে সেফ” পেমেন্ট গেটওয়ে, যা প্রতিষ্ঠানটির অর্থ পরিশোধ ব্যবস্থায় আরও গতি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

 

গত বৃহস্পতিবার (৩ জুলাই) ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার ও ড্যাফোডিল কম্পিউটারসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারসের ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments