Sunday, May 31, 2026
Home জাতীয় জুলাই শহীদের স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা নূর মোস্তফা

জুলাই শহীদের স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা নূর মোস্তফা

গণ-অভ্যুত্থানে নিহত রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফাকে শহীদের স্বীকৃতি দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার বিকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ! তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন কেবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। জুলাই সবার!

জানা গেছে, নূর মোস্তফা গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন। পরদিন দুপুরে হাসপাতালে মারা যান তিনি। তার বাবার নাম শফিউল আলম এবং মায়ের নাম নূর বেগম।

নূর মোস্তফার মা-বাবা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন ১৯৯২ সালে। এরপর থেকে তারা ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশে। তবে তার মা-বাবার জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তাকে। তার পরিবার এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় সহায়তা পায়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments