Friday, May 1, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের নিয়মিত সভা ৩০ নভেম্বর ২০২৫, রবিবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ সভাপতিত্ব করেন।

ব্যাংকের শরী’আহ ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন নীতি–নির্দেশনা, বিনিয়োগ কার্যক্রমে শরী’আহ পরিপালন এবং নতুন পণ্য উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন সভায় ব্যাংকের বর্তমান আর্থিক অগ্রগতি, শরী’আহ অডিটের অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কাউন্সিলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা ব্যাংকের সেবা আরও শক্তিশালী ও শরী’আহসম্মত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কাউন্সিল সদস্যরা প্রযুক্তিনির্ভর ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং শরী’আহ পরিপালন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভা শেষে ব্যাংকের সার্বিক কল্যাণ ও দেশের অর্থনীতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments