Friday, June 5, 2026
Home পুঁজিবাজার ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল–জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (৩১ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯১ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে প্রায় ৮৭ দশমিক ৪৩ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ২ টাকা ২২ পয়সা। আয় কমার ধারাবাহিকতায় শেয়ারপ্রতি নগদ প্রবাহেও বড় ধরনের পতন ঘটেছে। জানুয়ারি–জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৫৪ টাকা ৭৯ পয়সা।

তবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে (এনএভি) স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। ৩০ জুন ২০২৫ তারিখে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৯ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments