Friday, July 10, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উত্তরা শাখায় বুধবার (৮ জুলাই) এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।

স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মোঃ আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডাইরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

বাজারে যাওয়ার আগে দেখে নিন চাল-ডাল, তেল ও মুরগির সর্বশেষ দাম

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বর্তমানে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চাল ও আটার দামে কিছুটা স্বস্তি এলেও সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, শসা, চিনি ও...

Recent Comments