Wednesday, April 22, 2026
Home আন্তর্জাতিক ইরানকে ১০-১৫ দিন সময় দিলেন ট্রাম্প

ইরানকে ১০-১৫ দিন সময় দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও পেন্টাগন–এর কর্মকর্তাদের মতে, প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে চাইলে চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানো সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে পরমাণু কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানান, হামলা হলে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্যবস্তু হতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি, একাধিক যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ঘাঁটিগুলোতে প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে।

এদিকে, উত্তেজনার মধ্যে ইসরায়েলও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা চললেও সামরিক বিকল্প খোলা রাখছে ওয়াশিংটন। তবে হামলা হলে তার প্রতিক্রিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments