Sunday, July 12, 2026
Home জাতীয় আ.লীগের নেওয়া ঋণের দায়ে অর্থনীতির চাপে অন্তর্বর্তী সরকার

আ.লীগের নেওয়া ঋণের দায়ে অর্থনীতির চাপে অন্তর্বর্তী সরকার

আওয়ামী লীগ সরকারের সময় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) থেকে যাচাই-বাছাই ছাড়াই নেওয়া ৩ হাজার ৬৯৭ কোটি টাকার বৈদেশিক ঋণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, লোকদেখানো উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। এটি দানবীয় ও অপরিকল্পিত বলে আখ্যা দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রকল্পটি গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে বাস সার্ভিস চালুর লক্ষ্যে গ্রহণ করা হয়। চার বছরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও প্রায় ১৭ বছরেও এটি বাস্তবায়িত হয়নি।

মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ৩৯ কোটি টাকা। তা তিনবার সংশোধনের পর বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকা। বর্তমানে চতুর্থ সংশোধনীর প্রস্তাবে এটি ৬ হাজার ৫৯৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ৩ হাজার ৬৯৭ কোটি টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রকল্পটি এখন বন্ধও করা যাচ্ছে না, আবার বাস্তবায়ন করতেও লাগবে আরও বিপুল অর্থ। এটি সত্যিকার অর্থে এক অস্বস্তিকর পরিস্থিতি।” তিনি আরও জানান, কীভাবে, কেন এবং কারা এই প্রকল্পে অনুমোদন দিয়েছিল, সে বিষয়ে এখন তদন্ত চলছে।

২০২২ সালে এডিবির সঙ্গে অতিরিক্ত ১০ কোটি ডলার ঋণ চুক্তি ও ২০২৩ সালে এএফডির সঙ্গে ১০ কোটি ইউরো ঋণ চুক্তি হয়। এসব ঋণে ২ শতাংশ সুদ, ম্যাচুরিটি ও কমিটমেন্ট চার্জ রয়েছে, যার রেয়াতকাল ইতোমধ্যে শেষ।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রকল্পে খরচ হয়েছে ২ হাজার ৮১০ কোটি টাকা। কিন্তু বাস্তব অগ্রগতি মাত্র ৭৭.৪৭%। সম্প্রতি একনেক সভায় চতুর্থ সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে প্রকল্পটি আরও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে আইএমইডিকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments