Monday, May 4, 2026
Home জাতীয় আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?

আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়?

টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন সারজিস আলম। যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সারজিস তার পোস্টে লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’

কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩ তিনি আরও লিখেছেন, ‘শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দি থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।’

সারজিস প্রশ্ন তুলে বলেন, ‘এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?’

জুলাই আন্দোলনে এতগুলো মানুষের রক্ত ঝরলেও সে সবের বিচারকার্য সম্পন্ন হওয়ায় সারজিস বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!’

বিচারকার্য সম্পন্ন না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস। বলেন, ‘এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লাখ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলোতে এবারের বোরো মৌসুম ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাত জেলার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক...

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১৭ জন কর্মকর্তাকে এই সিদ্ধান্তের আওতায়...

কার্যালয় স্থানান্তরে ডিএসইর সঙ্গে বিএপিএলসির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসির...

আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...

Recent Comments