Wednesday, April 22, 2026
Home অর্থ-বানিজ্য আবারো ধর্মঘটের ডাক চট্টগ্রাম বন্দরে, বন্ধ থাকবে বহির্নোঙরের কাজ

আবারো ধর্মঘটের ডাক চট্টগ্রাম বন্দরে, বন্ধ থাকবে বহির্নোঙরের কাজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেওয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতেআগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিত করার কয়েক ঘণ্টারমধ্যে আন্দোলনরত নেতাদের বিরুদ্ধে বন্দর চেয়ারম্যানের ‘শাস্তিমূলক’ পদক্ষেপ ও দেশত্যাগে নিষেধাজ্ঞাদেওয়ার অনুরোধের জেরে নতুন করে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হলো। এবার বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাসসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতারা।

আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন এবং মোহাম্মদ হুমায়ুন কবির এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং দাবি আদায়ের সুনির্দিষ্ট নির্দেশনার অপেক্ষায় থেকে তারা দুই দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন। কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন  কর্মচারীর বিরুদ্ধে আন্দোলনের নামে ‘নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ তোলেন। একইসঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং স্থাবর-অস্থাবর সম্পদের তদন্ত করতে দুদকসহ বিভিন্ন সরকারি সংস্থাকে চিঠি দেন।
অভিযোগ করেন, আলোচনার মাধ্যমে যখন পরিস্থিতি শান্ত হয়ে আসছিল, তখন বন্দর চেয়ারম্যান উসকানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি আবারও উত্তপ্ত করেছেন।

এর প্রতিবাদে আগামীকাল সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। তারা বলেন, আগের কর্মবিরতির সময় বন্দরের বহির্নোঙরে কার্যক্রম চালু রাখা হলেও, কাল থেকে সেখানেও কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments