Thursday, June 4, 2026
Home জাতীয় রাজনীতি ইসলামের নামে রাজনীতি নিয়ে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করলেন চরমোনাই পীর

ইসলামের নামে রাজনীতি নিয়ে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করলেন চরমোনাই পীর

ক্ষমতার লোভ নয়, নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের রাজনীতিতে নৈতিকতা হারিয়ে যাওয়াই দুর্নীতি ও অবক্ষয়ের মূল কারণ। তিনি বলেন, “আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত লাভ, এমপি-মন্ত্রী হওয়ার বাসনা বা ক্ষমতার হিসাব থেকে নয়; আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম এবং মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের শাসনামলেই দেশ বারবার দুর্নীতির শীর্ষ তালিকায় উঠে এসেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলে দেশের বাইরে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’। তিনি অভিযোগ করেন, এসব লুটপাট ও দুর্নীতির দায় এড়ানোর সুযোগ আর দেওয়া যায় না।

তিনি আরও বলেন, ইসলামের নামে রাজনীতি করলেও অনেক দল প্রকৃত অর্থে শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমে আন্তরিক নয়। জামায়াতের সমালোচনা করে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে তাদের অবস্থান জনগণের কাছে পরিষ্কার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আপসের রাজনীতি করেনি বলেও উল্লেখ করেন তিনি।

চরমোনাই পীর জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট রাজনীতি থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়। জোট ছাড়ার পর অনেকে দলটিকে দুর্বল ভাবলেও বাস্তবে সংগঠন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষ এখন হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments