Tuesday, June 23, 2026
Home কর্পোরেট আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর কাছ থেকে সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির শক্তিশালী আর্থিক ভিত্তি, পর্যাপ্ত মূলধন সক্ষমতা, উন্নত সম্পদমান, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক আর্থিক পারফরম্যান্সের প্রতিফলন।

সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আইপিডিসি ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। সর্বশেষ ক্র্যাব-এর এই মূল্যায়ন প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সক্ষমতার প্রতি আস্থার পুনর্ব্যক্তি করেছে।

‘এএএ’ রেটিং কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ঋণমান নির্দেশ করে, যা প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতেও আর্থিক দায়বদ্ধতা পূরণে প্রতিষ্ঠানের অসাধারণ সক্ষমতার স্বীকৃতি বহন করে। এ অর্জন আইপিডিসির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারের প্রতি গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দীর্ঘদিন ধরে উদ্ভাবনী আর্থিক সেবা, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার মাধ্যমে দেশের আর্থিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সর্বোচ্চ এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি জানিয়েছে, গ্রাহক ও অংশীজনদের আস্থা ধরে রেখে ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি একইভাবে কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে গতকাল ‘আর্থিক সাক্ষরতায়...

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ...

আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর কাছ থেকে...

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে। তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান...

Recent Comments