Sunday, April 19, 2026
Home জাতীয় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৮ হাজার নতুন সদস্য নিয়োগ দিচ্ছে সরকার

আইনশৃঙ্খলা বাহিনীতে ২৮ হাজার নতুন সদস্য নিয়োগ দিচ্ছে সরকার

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন ২৮ হাজার সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার বিকেলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ১৫ হাজার ৮৫১, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চার হাজার ৪৬৯, আনসার পাঁচ হাজার ৫৫১, কোস্টগার্ড ৬৩৪, কারারক্ষী এক হাজার ৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জন নিয়োগ দেওয়া হচ্ছে। কিছু নতুন পদ সৃষ্টি এবং কিছু শূন্য পদ পূরণ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাইবার অপরাধ দমনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির ওপর নজরদারি বাড়ানো এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। আগামী ডাকসু নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মব ভায়োলেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব ভায়োলেন্স এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। কয়েকদিন আগে রংপুরে মব ভায়োলেন্স হয়েছে। ঢাকায় মব ভায়োলেন্স কমলেও আশপাশে কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।’ গ্রেপ্তারের সময় কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments