Tuesday, June 9, 2026
Home অর্থ-বানিজ্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

২০২৫-২৬ করবর্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী ৪ আগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

যাদের জন্য বাধ্যতামূলক নয়: ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদসাপেক্ষে), প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। তবে এসব করদাতাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

যেভাবে রিটার্ন দেবেন: অনলাইনে রিটার্ন দাখিল করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এজন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর থাকতে হবে। নিবন্ধনের পর https://etax.nbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে রিটার্ন দাখিল করা যাবে।

অনলাইনে রিটার্ন দাখিলে কোনো দলিল আপলোড করতে হয় না। বরং চাকরিজীবীদের ক্ষেত্রে ব্যাংক হিসাবের বার্ষিক লেনদেন বিবরণীই যথেষ্ট। এতে ব্যাংক হিসাবের স্থিতি, সুদের পরিমাণ, হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়।

কর পরিশোধ করবেন যেভাবে: করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যার ক্ষেত্রে এনবিআরের কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে।

যেসব তথ্য বা দলিল লাগবে: রিটার্নের সময় বেতন-ভাতার সনদ, সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদসংক্রান্ত কাগজ, সম্পদ ক্রয়-বিক্রয়ের দলিল, শেয়ার লভ্যাংশের রসিদ এবং উৎসে কর কাটা সার্টিফিকেটের তথ্য প্রয়োজন হতে পারে।

কর রেয়াত নিতে যেসব প্রমাণপত্র লাগবে: কর রেয়াত পেতে চাইলে জীবনবিমার প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, সঞ্চয়পত্র ও শেয়ারে বিনিয়োগের দলিল, ডিপিএসের কিস্তির রসিদ, জাকাত তহবিলের চাঁদার সনদসহ অন্যান্য প্রমাণপত্র জমা রাখতে হবে।

এর আগে গত করবর্ষে নির্দিষ্ট এলাকায় বসবাসকারী ব্যক্তি করদাতা, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন। এবারের কার্যক্রম শুরুর দিনেই ১০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments