Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য মতিঝিলে ইসলামী ব্যাংকের ৭১ শতাংশ জমি কিনে নিলো বাংলাদেশ ব্যাংক

মতিঝিলে ইসলামী ব্যাংকের ৭১ শতাংশ জমি কিনে নিলো বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতিঝিল এলাকায় সেনা কল্যাণ ভবনসংলগ্ন ৭০ দশমিক ৮২ শতক জমি ১১০ কোটি টাকায় কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমন এক সময়ে কেন্দ্রীয় ব্যাংক জমিটি কিনল, যখন সংকটে পড়ে ইসলামী ব্যাংক প্রতিনিয়ত বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকটিকে নীতি ছাড়ও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেনা এ জমিটি কেন্দ্রীয় ব্যাংকের অনেকটা কাছে অবস্থিত। সূত্র বলছে, এই জমিটির ওপর বাংলাদেশ ব্যাংকের চোখ অনেক আগে থেকেই ছিল। জমিটি কিনে নেয়ার আলোচনা আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সময় থেকেই শুরু হয়। সে সময় একরকম জমিটির দামও নির্ধারণ করা হয়েছিল। তবে জমিটি ছাড়তে ইসলামী ব্যাংক রাজি হচ্ছিল না। এমনকি এরপর নানা সময়ে আলোচনা হলেও ব্যাংকটি কোনো সাড়া দেয়নি।

সূত্রমতে, আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে যোগ দেয়ার পর এ বিষয়ে আবার আলোচনা শুরু হয়। আর এই সময়ে ইসলামী ব্যাংকও নানা সংকটে বিপর্যস্ত। তাই ব্যাংকটির মালিক পক্ষ এই জমি বিক্রি করতে রাজি হয়েছে।
সম্প্রতি জমির দলিল সংক্রান্ত কাজ শেষ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জমিটির দামও পরিশোধ করে দিয়েছে। এরইমধ্যে সেখানে থাকা ইসলামী ব্যাংকের কয়েকটি বিভাগ সরিয়ে নেয়া হয়েছে।মূলত ইসলামী ব্যাংক এ জমিটি তাদের প্রধান কার্যালয়ের ভবন নির্মাণের জন্য কিনে রেখেছিল। এ বিষয়ে জানতে সময় সংবাদের পক্ষ থেকে ইসলামী ব্যাংকে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments