বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্থান পাওয়া টেকনো, এক নতুন প্রযুক্তি দিগন্তের উন্মোচন করেছে। ২০২৪-২৫ সালের জন্য সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড এবং প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ড জিতে এটি প্রযুক্তি বিশ্বের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। টানা তৃতীয়বার এই সম্মানে ভূষিত হওয়ায়, টেকনো তাদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি বিশ্ববাসীর আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে।
এই অর্জনটি শুধুমাত্র পুরস্কারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং টেকনোর উদ্ভাবনাগুলো বিশ্বজুড়ে কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে। উদাহরণস্বরূপ, টেকনোর PHANTOM V Fold2 5G এবং Pocket Go AR Handheld Gaming Device দুটি ডিভাইস গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে। PHANTOM V Fold2 5G, যে ফোনটি ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেছে, তার ৭.৮৫ ইঞ্চি ২কে অ্যামোলেড ডিসপ্লে ও ৬.৪২ ইঞ্চি আউটার স্ক্রিন গ্রাহকদের এক অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। আর এই ডিভাইসটির অন্তর্ভুক্ত এলা এআই অ্যাসিস্ট্যান্ট গ্রাহকদের রিয়েল-টাইম ট্রান্সলেশন এবং প্রোডাকটিভিটি টুলসের সুবিধা প্রদান করবে।
অন্যদিকে, Pocket Go হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসটি এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির মাধ্যমে নতুন গেমিং অভিজ্ঞতা প্রদান করছে। এটি “আল্ট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড” অর্জন করেছে, যা টেকনোর গেমিং প্রযুক্তির নতুন ধারাকে প্রকাশ করে। এই ডিভাইসটির মাধ্যমে গেমাররা পোর্টেবল এবং উন্নত এআর গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
সিইএস অ্যাওয়ার্ডস বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কনজিউমার ইলেকট্রনিক্স সম্মাননা হিসেবে পরিচিত, যা প্রযুক্তি জগতের নতুন উদ্ভাবন এবং উন্নতি নিয়ে নতুন সূচনা করে। টেকনোর এই জয় তাই শুধুমাত্র তাদের উদ্ভাবনকে মূল্যায়ন করছে না, বরং প্রযুক্তির ভবিষ্যতের দিকনির্দেশনাও প্রদান করছে। এর মাধ্যমে টেকনো প্রমাণ করেছে যে, তারা কেবল স্মার্টফোন উৎপাদক নয়, বরং প্রযুক্তির ধারক-বাহক, যারা এআই ও উদীয়মান প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্মার্ট, আরও সাশ্রয়ী ও আরও উদ্ভাবনী ডিভাইস নিয়ে আসছে।


