Friday, June 12, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের নতুন এটিএম-সিআরএম বুথ চালু

ইসলামী ব্যাংকের নতুন এটিএম-সিআরএম বুথ চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পল্টন শাখার অধীনে একটি নতুন এটিএম-সিআরএম বুথ চালু করেছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেটে এ বুথটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও পল্টন শাখাপ্রধান মুহাম্মদ নুরুল করিম, এবং বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী গ্রুপের সভাপতি হাজী মোহাম্মদ ইয়াকুব আলী। এছাড়াও ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই এটিএম-সিআরএম বুথটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, যা গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। গ্রাহকরা এখানে নগদ টাকা জমা ও উত্তোলন ছাড়াও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন। তাছাড়া সেলফিন বা কার্ডের মাধ্যমে টাকা জমা, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট গ্রহণ, এবং ইউটিলিটি বিল পরিশোধের মতো সেবাগুলো পাওয়া যাবে।

অন্যদিকে, ক্যাশ বাই কোড প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা নগদ টাকা উত্তোলন এবং অন্য কারও কাছে প্রেরণের সুবিধা পাবেন। এম-ক্যাশ বা সেলফিন ব্যবহারকারীদের জন্য রয়েছে ক্যাশ-আউট সুবিধা। এছাড়াও যেকোনো মোবাইল অপারেটরে রিচার্জ এবং খিদমাহ্ কার্ডের বিল পরিশোধ করার সুযোগ থাকছে।

ইসলামী ব্যাংক গ্রাহকদের আর্থিক লেনদেনকে সহজতর করতে ও সময় সাশ্রয়ী সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ বুথটি বায়তুল মোকাররম এলাকাসহ আশেপাশের গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments