Saturday, June 13, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংকের ৮২ কর্মকর্তা পেলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সার্টিফিকেট

ব্র্যাক ব্যাংকের ৮২ কর্মকর্তা পেলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সার্টিফিকেট

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ) ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণের ৭ম ব্যাচের ৮২ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকায় একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সার্টিফিকেট বিতরণ করা হয়। ব্যাংকাসুরেন্স বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিআইএ অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করে। ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের উন্নত ইনস্যুরেন্স সেবা দেওয়ার উদ্দেশ্য ছিল এই প্রশিক্ষণ। এর ফলে ব্যাংকের ব্যাংকাসুরেন্স-সার্টিফাইড কর্মকর্তার সংখ্যা ৬০০-তে পৌঁছেছে, যা গ্রাহক সেবার মানোন্নয়নে একটি বড় অর্জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের সিইও মুহাম্মদ আলা উদ্দিন আহমদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি এম জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ছিলেন বিআইএ’র চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন।

ব্র্যাক ব্যাংক জানায়, গ্রাহকদের উন্নত সেবা দিতে প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রশিক্ষণ তাদের ব্যাংকাসুরেন্স সেবার আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments