Wednesday, April 29, 2026
Home অর্থ-বানিজ্য সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুরোধে সালমান এফ রহমানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করেছে বিএসইসি।শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরেই সালমান এফ রহমানের নাম আলোচনায় ছিল। ১৫ বছরের বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে বিভিন্ন অনিয়ম ও লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরের ৫ আগস্টের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। শেয়ার জব্দের পাশাপাশি বিএসইসি আরও কয়েকজন উদ্যোক্তার ৭০০ কোটি টাকার শেয়ারও জব্দ করেছে।

বিএফআইইউ-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব ও শেয়ারবাজারের বিভিন্ন উদ্যোক্তার মোট ২২ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যাংক খাত থেকে এবং সাড়ে ৭ হাজার কোটি টাকা শেয়ারবাজার থেকে জব্দ করা হয়েছে। একই সময়ে ১১২টি মামলায় ৩৬৬ জনের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। গত বছরের সেপ্টেম্বরে বিএসইসি সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজারের কার্যক্রম নিয়ে তদন্ত কমিটি গঠন করে। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নানা সুবিধা নেওয়ার অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তদন্ত শুরু হয়।

সালমান এফ রহমানের বিরুদ্ধে ঋণখেলাপি, জমি জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার নামে-বেনামে ঋণের পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ২৯টি প্রতিষ্ঠানের ঋণই সাড়ে ২২ হাজার কোটি টাকা, যা ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৯৩৪ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার ঋণও উল্লেখযোগ্য। বেক্সিমকো লিমিটেডের ঋণ ৫ হাজার ৯৫৭ কোটি এবং বেক্সিমকো ফার্মার ঋণ ৭৪৬ কোটি টাকা। এই দুটি কোম্পানি পরিশোধিত মূলধনের ছয়গুণ বেশি ঋণ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments