Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য ৪২২ উপজেলায় ওএমএসের চাল বিক্রি, দাম কেজিপ্রতি কত?

৪২২ উপজেলায় ওএমএসের চাল বিক্রি, দাম কেজিপ্রতি কত?

দেশের ৪২২ উপজেলায় স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) কার্যক্রম চালু করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন প্রতিটি উপজেলায় দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল কেনার সুযোগ থাকছে। চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। মূলত নিম্ন আয়ের মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  ইতোপূর্বে দেশের বিভিন্ন জেলায় ৯০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালিত হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই কেন্দ্রগুলো কার্যক্রম চালিয়ে যাবে এবং নতুন করে ৪২২ উপজেলায় ওএমএসের আওতা বাড়ানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষদের আর্থিক চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

Recent Comments