Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য সবজির দাম কমলেও বেড়েছে চাল ও মুরগির মূল্য

সবজির দাম কমলেও বেড়েছে চাল ও মুরগির মূল্য

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমলেও মুরগি ও চালের বাজারে ঊর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। পোল্ট্রি বাজারে সিন্ডিকেটের দাপট আবারও বাড়তে শুরু করেছে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়েছে।  শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব জাতের মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সোনালি ও কর্ক মুরগির দাম। প্রতি কেজি সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২৮০ টাকার মতো। দেশি মুরগির কেজি সাড়ে ছয়শো টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগিও প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

মুরগির বাজারে দাম বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফিরেছে। শীতকালীন সব ধরণের সবজির দাম এখন অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। করলা, ঢেঁড়স, চিচিঙ্গা ছাড়া প্রায় সব ধরণের সবজি ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, পালং শাকসহ বিভিন্ন শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকায় দামও তুলনামূলক কম।  মাছের বাজারে সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। নদী ও চাষের মাছের দাম কিছুটা কমলেও ইলিশের দাম এখনও চড়া। এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ২ হাজার টাকা। এতে সাধারণ ক্রেতারা মাছের বাজার থেকে দূরে থাকছেন।

পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। নতুন দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় এবং পুরোনো পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। দেশি রসুন প্রতি কেজি ২৩৫ টাকায় এবং আমদানি করা রসুন ২২৫ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা মিনিকেট চাল ৭৮ থেকে ৮০ টাকায় এবং নাজিরশাইল ৮০ থেকে ৮৬ টাকায় বিক্রি করছেন।  রেডমিটের বাজার স্থিতিশীল থাকলেও দাম এখনও বেশ চড়া। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় এবং খাসির মাংস ১ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে...

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী...

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

Recent Comments