Saturday, June 13, 2026
Home জাতীয় রাজনীতি দেশপ্রেম যার আছে, নির্বাচন তার জন্য

দেশপ্রেম যার আছে, নির্বাচন তার জন্য

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “নির্বাচন তাদের জন্য, যারা দেশের মাটিকে আমানত মনে করে এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।”শুক্রবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতাসীন দল বিভিন্ন সময় জনগণের অধিকার হরণ করেছে এবং বিরোধী মতের মানুষদের ওপর নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, “স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের আমানতের খেয়ানত করেছে। তবে বিগত ১৫ বছর দেশের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সর্বশেষ ২০২৪ সালে যে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে, তা মানবিকতার সীমা ছাড়িয়েছে।”  তিনি আরও বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা বিভেদ নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। আমাদের দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই এ দেশের গর্বিত নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”

বিদেশি প্রভাব মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। বাংলাদেশ কারও শাসনাধীন হতে পারে না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি, অন্য কারও দাসত্ব গ্রহণ করার জন্য নয়।”  তিনি বলেন, “জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় সাধারণ মানুষ এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে, তারাই দেশের ভবিষ্যৎ গড়বে।”

জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও মোবারক হোসেন।  ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে পারলেই দেশ এগিয়ে যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments