Sunday, May 31, 2026
Home কর্পোরেট সুপার স্টার গ্রুপের ক্যান্সার সাপোর্ট পলিসির শুভ উদ্বোধন

সুপার স্টার গ্রুপের ক্যান্সার সাপোর্ট পলিসির শুভ উদ্বোধন

সুপার স্টার গ্রুপ (এসএসজি) কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে চালু করেছে ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’। ১ জানুয়ারি, বুধবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁও এসএসজি সেন্টারে এই নীতিমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. তোফায়েল আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদী আবদুল মজিদ, সিএফও মোহাম্মদ আমিনুল ইসলাম, এবং হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগ পরিচালিত হবে কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতাধীন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের তত্ত্বাবধানে এবং মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে। এটি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সমর্থনমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার একটি উদাহরণ।  অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ এসএসজির সামগ্রিক সিএসআর কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “আমাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই নীতিমালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের কমিটমেন্টের প্রতিফলন যা কর্মীদের প্রতি আমাদের দায়িত্বশীলতাকে তুলে ধরে।”

হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজম ‘মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন’-এর লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। তিনি উল্লেখ করেন, এই নীতিমালা কর্মীদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক ও আর্থিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা রাখবে।  এই উদ্যোগের মাধ্যমে সুপার স্টার গ্রুপ ক্যান্সার আক্রান্ত কর্মীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments