Monday, May 25, 2026
Home আন্তর্জাতিক জাতিসংঘ সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক

জাতিসংঘ সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন ড. খলিলুর রহমান।

২০২৫ সালে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা সংকটবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা এবং উদ্দেশ্য নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ সম্মেলনের প্রস্তাবনা জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের ঐকমত্য প্রস্তাবের অংশ।  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ২০২৪ সালের সেপ্টেম্বরে সাধারণ পরিষদে তার বক্তব্যে এ ধরনের একটি সম্মেলনের আহ্বান জানান। এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের পথ বের করার উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশ সরকারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার সদিচ্ছার কথা তুলে ধরেন। তিনি জাতিসংঘ সভাপতিকে জানান যে সম্মেলন আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যেই গভীর আগ্রহ সৃষ্টি হয়েছে। এ ছাড়া, তিনি এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘকে অবহিত করেন।

জাতিসংঘ সভাপতি ফিলেমন ইয়াং এ বিষয়ে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং সম্মেলনের সফল আয়োজনের জন্য সর্বাত্মক সমর্থন প্রদানের আশ্বাস দেন। তিনি বিশেষ দূতকে ধন্যবাদ জানিয়ে সম্মেলন আয়োজনের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।  রোহিঙ্গা সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ও জাতিসংঘের এই যৌথ প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments