Sunday, July 26, 2026
Home জাতীয় দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সীমান্ত সুরক্ষায় নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি নিয়ে ১০২তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকরা আনুষ্ঠানিক শপথগ্রহণ ও সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  অনুষ্ঠানে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবেন না। প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু মাতৃভূমির মর্যাদা রক্ষা করবেন।” তিনি নবীনদের সাহসিকতার সঙ্গে সীমান্ত রক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সীমান্তে প্রতিপক্ষের সামনে পিঠ প্রদর্শন না করার কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তোমাদের ত্যাগ এবং সততা বাংলাদেশের মানুষের নিরাপদ ঘুম নিশ্চিত করবে। তোমরাই দেশের সীমান্তের সুরক্ষার প্রতীক। বিজিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।”  নবীন সৈনিকদের প্রশিক্ষণ সম্পর্কে তিনি আরও বলেন, “তোমাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার প্রতিফলন আজকের কুচকাওয়াজে স্পষ্ট। পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ বজায় রাখতে হবে, যা এই বাহিনীর গৌরবময় ইতিহাসকে আরও উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, গত ৩০ জুলাই শুরু হওয়া ২৩ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণে ৬৯৫ জন রিক্রুট অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬৪৯ জন পুরুষ ও ৪৬ জন নারী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই কঠোর প্রশিক্ষণ শেষে তারা আজ বিজিবির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন।

বিজিবির এই নবীন সৈনিকরা দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সততা, দক্ষতা এবং দায়িত্ববোধের সর্বোচ্চ প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments