Wednesday, April 29, 2026
Home অর্থ-বানিজ্য অর্থ পাচার কমে গেছে, রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের উপরে :গভর্নর

অর্থ পাচার কমে গেছে, রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের উপরে :গভর্নর

দেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। গত আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক আর ডলার বিক্রি করেনি, ফলে রিজার্ভে স্থিতিশীলতা এসেছে।  শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  গভর্নর জানান, দেশের অর্থনীতি এখন সংকট থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। তিনি বলেন, “আমাদের অর্থনীতিতে কিছু সমস্যা ছিল, বিশেষত বৈশ্বিক বাণিজ্যে বিশাল ঘাটতির কারণে রিজার্ভের ওপর চাপ পড়েছিল। তবে এখন সেই সংকট অনেকটা কাটিয়ে উঠেছি। রিজার্ভ এখন আর কমছে না।”

তিনি আরও জানান, গত পাঁচ মাসে দেশে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। রেমিট্যান্স প্রবাহে ২৬ থেকে ২৮ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।  অর্থ পাচার কমে যাওয়াকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থপাচার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে বৈদেশিক মুদ্রা এখন দেশের ভেতরে থাকছে। সরকারের কর্মকর্তারা সৎ ও দায়িত্বশীলভাবে কাজ করছেন, যার ফলশ্রুতিতে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে।”

গভর্নর আরও বলেন, “দুর্নীতি এবং অর্থপাচারের হার কমে আসায় দেশের অর্থনীতি এখন এই ইতিবাচক পরিবর্তনের সুফল পাচ্ছে। ভবিষ্যতেও রিজার্ভ বাড়তে থাকবে।”  এ সময় তিনি বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

Recent Comments