বাংলাদেশের বাজারে লেনোভো ইয়োগা স্লিম ৭আই (মডেল: 83ED004XLK) ল্যাপটপ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোপাইলট+ পিসি এই ল্যাপটপটি মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে।
এই মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, যা ১২ কোর, ১২ থ্রেড এবং ৪২ মেগাবাইট ক্যাশ মেমোরি সমৃদ্ধ। এর সঙ্গে রয়েছে ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম, ১ টেরাবাইট জেন ৪ এসএসডি এবং ইন্টিগ্রেটেড কোয়ালকম অ্যাড্রিনো গ্রাফিক্স। ১৪.৫ ইঞ্চির ওএলইডি টাচ ডিসপ্লেটি ৩কে রেজোলিউশন, ১০০% এসআরজিবি ও ডিসিআই পি৩ কালার গ্যামুট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেসের সমন্বয়ে তৈরি। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং টিইউভি লো ব্লু লাইট ফিচার ব্যবহারকারীর চোখের সুরক্ষা নিশ্চিত করে। ডলবি অ্যাটমোস সমর্থিত ৪টি স্পিকার এবং ৪টি মাইক্রোফোন উচ্চমানের অডিও অভিজ্ঞতা প্রদান করে। কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই ৭ এবং ৩টি ইউএসবি টাইপ-সি পোর্ট।
ল্যাপটপটির নিরাপত্তায় মাইক্রোসফট প্লুটন টিপিএম ২.০ চিপ এবং আইআর ফেস আনলকের সুবিধাসহ ই-শাটারযুক্ত ১০৮০পি ক্যামেরা রয়েছে। এটির ওজন মাত্র ১.২৮ কেজি এবং ৬৫ ওয়াট ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টারের মাধ্যমে দ্রুত চার্জিং সুবিধা দেয়। এ,ই ল্যাপটপটি ৩ বছরের ওয়ারেন্টি এবং কসমিক ব্লু কালারে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২,২৫,০০০ টাকা। এটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শোরুম এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে কেনা যাবে।


