Thursday, July 16, 2026
Home কর্পোরেট বারাকা পাওয়ারের এজিএমে লভ্যাংশ অনুমোদন

বারাকা পাওয়ারের এজিএমে লভ্যাংশ অনুমোদন

বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড তাদের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সিলেটের হোটেল রয়েল মার্কে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সভায় বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী তার বক্তব্যে জানান, কোম্পানি জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি, নতুন ব্যবসায়িক খাতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ প্রসারের পথ তৈরি করছে।

ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী কোম্পানির সাফল্যের জন্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির সম্মিলিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২.৬১ টাকা এবং শেয়ারপ্রতি আয় ১.১২ টাকা।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা করে। শেয়ারহোল্ডাররা পরিচালকদের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন কর্মদক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বারাকা পাওয়ার টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নিজেদের ভূমিকা আরও সুসংহত করার পরিকল্পনা করেছে।

সভাটি শেয়ারহোল্ডার ও অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments