Saturday, June 13, 2026
Home কর্পোরেট শুক্রবার শুরা হচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪

শুক্রবার শুরা হচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪

বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় “শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হবে।

২৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতার সূচনা উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)।  দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, এবং অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বালক-বালিকা বিভাগে খেলা হবে।  মোহাম্মদ ইউনুছ বলেন, “টেনিসের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক নিয়মিত কাজ করছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ খেলা বাংলাদেশেও ক্রিকেট ও ফুটবলের মতো জনপ্রিয়তা পাবে।”  এ প্রতিযোগিতা দেশের টেনিস খেলায় নতুন প্রতিভা তুলে আনার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments