Friday, April 17, 2026
Home জাতীয় দুবাই থেকে ফেরার পর বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

দুবাই থেকে ফেরার পর বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে প্রায় ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। সন্ধ্যায় উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।  কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। এটি সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসার সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়। বিমানবন্দরের ‘৯জে’ আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিমানবন্দরের নিরাপত্তা শাখার সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।  এই ঘটনায় ‘৯জে’ আসনের যাত্রী আতিয়া সামিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা আতিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি জুয়েলারি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশে ফেরার সময় চোরাচালানের উদ্দেশ্যে তিনি স্বর্ণগুলো বহন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন জানান, জব্দকৃত বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে কি না, তা বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ পরিবহন হওয়ায় এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, “কাস্টমস আইন অনুযায়ী চোরাচালানের সঙ্গে জড়িত কোনো যানবাহন জব্দ করা যায়। একইসঙ্গে, এই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।”  এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোনো উড়োজাহাজ জব্দের প্রথম ঘটনা বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিরসনে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, দুই...

জ্বালানি সংকট মোকাবিলায় মিত্যব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সবক্ষেত্রে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া...

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

Recent Comments