বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় “শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হবে।
২৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতার সূচনা উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)। দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, এবং অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বালক-বালিকা বিভাগে খেলা হবে। মোহাম্মদ ইউনুছ বলেন, “টেনিসের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক নিয়মিত কাজ করছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ খেলা বাংলাদেশেও ক্রিকেট ও ফুটবলের মতো জনপ্রিয়তা পাবে।” এ প্রতিযোগিতা দেশের টেনিস খেলায় নতুন প্রতিভা তুলে আনার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


