Saturday, May 2, 2026
Home পুঁজিবাজার এডিএন টেলিকমের এজিএম অনুষ্ঠিত

এডিএন টেলিকমের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল। সভার সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা জনাব মো. নাজিম উদ্দিন।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments