Friday, June 5, 2026
Home পুঁজিবাজার সূচক বৃদ্ধি নিয়ে চলছে লেনদেন

সূচক বৃদ্ধি নিয়ে চলছে লেনদেন

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সকালে প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৫,২৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১,১৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১,৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৩১টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের মোট পরিমাণ ১৭১ কোটি ৪২ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে ১৪,৫১২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৪৮টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ১২টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments