Sunday, May 31, 2026
Home জাতীয় দেশজুড়ে শীতের দাপট, কাঁপছে রাজধানীও

দেশজুড়ে শীতের দাপট, কাঁপছে রাজধানীও

দেশজুড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঠান্ডার প্রকোপে কাবু মানুষ। রাজধানীতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামলেও পঞ্চগড়ে আজ সকালে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া দেশের অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। দুপুরের কিছু সময় হালকা রোদ দেখা গেলেও বিকেলের আগেই আবার কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। আগামী ১৬ ডিসেম্বর থেকে কুয়াশার মাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

 

রংপুর অঞ্চলের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ বেশি হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত কষ্ট বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছে। শীতবস্ত্রের অভাবে ঠান্ডাজনিত নানা রোগ যেমন সর্দি, জ্বর, কাশি, বাড়ছে তাদের মধ্যে।

 

কুড়িগ্রামেও শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাসের কারণে মানুষের চলাফেরাও সীমিত হয়ে পড়েছে। কাজকর্ম বন্ধ থাকায় দিনমজুর শ্রেণির মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শীত মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষজ্ঞরা বলছেন, শীতজনিত সমস্যা এড়াতে গরম কাপড় পরা, গরম পানীয় গ্রহণ এবং যথাসম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ মেনে চলা জরুরি।

 

তীব্র শীতের এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এসময় এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments