Tuesday, June 16, 2026
Home কর্পোরেট সিভিও পেট্রোকেমিকেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিভিও পেট্রোকেমিকেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি **সিভিও পেট্রোকেমিকেল রিফাইনারী পিএলসি**-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড ফরম্যাটে চট্টগ্রামের দ্য কিং অব চিটাগাং ভেন্যুতে এবং অনলাইনে লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে সম্পন্ন হয়।

 

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ এবং পরিচালকবৃন্দ মোঃ আলী মরতুজা, মোঃ এমরানুল হক, মিসেস জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি, ও নুরে হাবিব নোমান। এছাড়া স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার আ ফ ম ইসহাক ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রহমান, কোম্পানির নির্বাহী পরিচালক আহমদুল হক হাসান এবং প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব উপস্থিত ছিলেন।

 

সভাটি সঞ্চালনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন। তিনি আলোচ্যসূচী উপস্থাপন এবং ভোটের ফলাফল ঘোষণা করেন।

 

হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারহোল্ডাররা সভায় যুক্ত হয়ে কোম্পানির সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন ও মতামত প্রকাশ করেন। শেয়ারহোল্ডারদের ভোটে পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

 

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভার শেষে চেয়ারম্যান শামসুল আলম শামীম সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা ও শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

এভারেস্টজয়ী ব্যাংকারকে সম্মাননা দিল পূবালী ব্যাংক

দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশী এক নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুননাহার নিম্নি, পেশায় ব্যাংকার এ অভিযাত্রীকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক...

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

Recent Comments