Monday, April 20, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নতুন সভাপতি রমিজ, সম্পাদক মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নতুন সভাপতি রমিজ, সম্পাদক মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। শনিবার, ঢাকা ট্যাকসেস্ বার হল রুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতি পদে রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাজম আলী খান নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে আবদুর নূর, এস এম মিজানুর রহমান দুলাল, মো. মুসা, মোস্তফা কামাল মনসুর, খান মো. মনিরুজ্জামান, মো ফজলে করিম, কাজী মোস্তাফিজুর রহমান, আবুল ফজল, এস এম এনায়েত করিম, এ বি এম মহিউদ্দিন চৌধুরী বাবর, রুহুল আমিন ভুইয়া, এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. জাফর উল্লাহ উল্লেখযোগ্য।

এছাড়া, কোষাধ্যক্ষ পদে নুরুল্লাহ ভূইয়া বেলাল, সহ সাধারণ সম্পাদক পদে এ টি এম রাশেদ বাবু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সোলায়মান, এহতেশাম আলম চৌধুরী পাপ্পু, মো. আমিনুর রহমান, মো. মোতাসির মামুন, মজলুম হোসাইন প্রামানিক, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইমাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটির সভাপতি রমিজউদ্দিন আহমেদ তাদের সমর্থনে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘আমি ট্যাক্স ল’ইয়ারদের ধন্যবাদ জানাই। রাজনীতি থেকে বাইরে রেখে এই সংগঠন পরিচালনা করবো এবং জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ তিনি আরও জানান, সরকারের রাজস্ব আহরণে সহায়তা এবং জনগণের মধ্যে আয়কর সচেতনতা বৃদ্ধি তার প্রধান লক্ষ্য।

এ সময় সারা বাংলাদেশের জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু...

মোহাম্মদপুরে চলছে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগসহ...

Recent Comments