Tuesday, June 16, 2026
Home জাতীয় প্রতিযোগিতার ভিত্তিতেই হবে জ্বালানিখাতের সব দরপত্র: জ্বালানি উপদেষ্টা

প্রতিযোগিতার ভিত্তিতেই হবে জ্বালানিখাতের সব দরপত্র: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরেই পর্যাপ্ত গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা সমস্যাকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি ঢাকায় একটি সেমিনারে এই সংকট উত্তরণের উপায় হিসেবে স্থানীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অধ্যাপক বদরুল ইমাম বলেন, “দেশে গ্যাসের অভাব নেই। বরং অনুসন্ধানের অভাব রয়েছে। আমদানির দিকে ঝোঁক না বাড়িয়ে গ্যাস রপ্তানির মতো উদ্যোগ নেওয়া উচিত।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ম তামিম বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বর্তমান উৎপাদনের হার ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে আমদানির ওপর নির্ভরশীল হলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হবে। স্থানীয় উৎস থেকে জ্বালানির সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারেও গুরুত্ব দেওয়া উচিত।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, “দেশের অর্থনীতি এখন কৃষি থেকে শিল্প ও সেবা খাতে রূপান্তরিত। কিন্তু জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ও সহনীয় মূল্য নিশ্চিত করা না গেলে এই অগ্রগতি ধরে রাখা সম্ভব হবে না। গত দুই দশকে জ্বালানি ব্যবহারের পরিমাণ ৪ গুণ বেড়ে ৪৫ মিলিয়ন টিওইতে পৌঁছেছে। শিল্প খাতের চাহিদা মেটাতে আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদনও বাড়াতে হবে।”

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা আরও বলেন, নবায়নযোগ্য শক্তি উৎপাদনের জন্য দেশের বাড়িগুলোর ছাদ কাজে লাগানো যেতে পারে। সিস্টেম লস কমানোর মাধ্যমে গ্যাস অপচয়ও রোধ করা সম্ভব। এভাবে জ্বালানি খাতে টেকসই সমাধান আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments