খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে তদবির বন্ধ করার নির্দেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর। সরাসরি মহাপরিচালক (ডিজি) বরাবর আবেদন না করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তদবির অপেশাদার এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর পরিপন্থি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি জারি করা আদেশে যৌক্তিক আবেদন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাঠানোর আহ্বান জানানো হয়।


