Saturday, May 2, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠক আজ বিকেলে

প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠক আজ বিকেলে

রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের লক্ষ্যে আজ বুধবার বিকাল ৪টায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা নিরসনে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় ঐক্যের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, গত সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী জনতা হামলা চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়। এমন ঘটনা ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে আগে কখনও ঘটেনি।

ঘটনার পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের ক্ষোভ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত তৎপর ছিল না।” তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ওপর এ ধরনের ঘটনার প্রভাব এড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

দেশের অভ্যন্তরে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি এমন কূটনৈতিক উত্তেজনা সরকারকে দ্বিগুণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলো দেশজুড়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেট সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

সিলেট সফর শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে...

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশের ওয়ালটনের আড়াইশো শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার অংশ নেন।...

পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

ঢাকা-দিল্লি পুরোদমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যা গত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি বড়...

Recent Comments