Saturday, July 18, 2026
Home অর্থ-বানিজ্য শেখ হাসিনার শাসনে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার

শেখ হাসিনার শাসনে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার

বাংলাদেশের সাম্প্রতিক শ্বেতপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে প্রায় ১,১৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় দেখানো হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে অতিরিক্ত উপাদান যোগ, জমির দাম বাড়িয়ে এবং ক্রয় ক্ষেত্রে হেরফের করে মোট ১,৯৫,০০০ কোটি টাকায় সংশোধিত করা হয়। শ্বেতপত্রে দাবি করা হয়েছে যে, গত ১৫ বছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় হয়েছে ৭ লাখ কোটি টাকার বেশি, এবং এর মধ্যে প্রায় ৪০ শতাংশ অর্থই আমলারা এবং সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত চক্রের মাধ্যমে লুটপাট করা হয়েছে।

কমিটির সদস্যরা সরকারের শাসনামলে ঘটিত অর্থপাচারের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন এবং জানিয়েছেন, এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জন্য দ্রুত বিচারকাজ শুরু করার প্রয়োজনীয়তার কথা। বিশেষজ্ঞরা মনে করেন যে, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।

অধ্যাপক এ কে এনামুল হক বলেন, “এডিপির প্রায় ৪০ শতাংশ অর্থ আমলাদের দুর্নীতির শিকার হয়েছে। এই অর্থের যথাযথ ব্যবহার হলে দেশ আরও দ্রুত অর্থনৈতিক উন্নতি করতে পারত।” তিনি আরও বলেন, “গত ১৫ বছরে এসব প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ অপব্যয় এবং লুটপাট হয়েছে, যার কারণে সাধারণ মানুষ কোনো সুবিধা পায়নি।”

কমিটির আরেক সদস্য মোহাম্মদ আবু ইউসুফ জানান, “দেশের কর অব্যাহতির পরিমাণ ছিল মোট জিডিপির ৬ শতাংশ, যা অনেক বেশি। যদি এটি অর্ধেকেও নামিয়ে আনা যেত, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় তিনগুণ করা সম্ভব ছিল।”

এছাড়া, আরেক সদস্য এম. তামিম জানান, “বিদ্যুৎ খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলেও, তার মধ্যে ১০ শতাংশ অবৈধ লেনদেনের মাধ্যমে পাচার হয়েছে, যার পরিমাণ কমপক্ষে ৩ বিলিয়ন মার্কিন ডলার।”

শ্বেতপত্রে এসব দুর্নীতির পরিণতি এবং অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের পর আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বিশেষজ্ঞরা এই দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments