Thursday, July 16, 2026
Home আন্তর্জাতিক সাম্ভাল’ বিতর্কে বাংলাদেশকে ঘিরে যা মন্তব্য করলেন মেহবুবা মুফতি

সাম্ভাল’ বিতর্কে বাংলাদেশকে ঘিরে যা মন্তব্য করলেন মেহবুবা মুফতি

ভারতের জম্মু-কাশ্মিরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি উত্তরপ্রদেশের সাম্ভালে সাম্প্রতিক সহিংসতা এবং মসজিদ জরিপ বিতর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্ভালে একটি মসজিদে মন্দির খোঁজার জন্য জরিপ চালানোর ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হন, যার মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে মুফতি বলেন, “যখন যুবকরা চাকরি বা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবি জানায়, তখন তারা সেসব সুবিধা পায় না। অথচ মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার মতো ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা আমাদের ১৯৪৭ সালের বিভাজনের অস্থির পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।”

তিনি সাম্ভাল সংঘর্ষের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, “যারা সেখানে দোকানে কাজ করছিল, তারাও গুলির শিকার হয়েছেন। এটি মানবিকতার ওপর আঘাত।”

মসজিদ বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মেহবুবা মুফতি প্রতিবেশী বাংলাদেশে কথিত হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়ন চলছে বলে অভিযোগ উঠছে। যদি ভারতেও সংখ্যালঘুদের বিরুদ্ধে একই ধরনের আচরণ চলতে থাকে, তবে দুই দেশের মধ্যে পার্থক্য কোথায়?”

মুফতি আরও বলেন, “আজমির শরীফ দরগাহ, যা ভ্রাতৃত্বের প্রতীক, সেটির নিচেও মন্দির খোঁজার জন্য খনন চেষ্টা চলছে। এটি আমাদের বহু সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর হুমকি সৃষ্টি করছে।”

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বী কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার ভুল ব্যাখ্যা করে ভারতের কিছু মহল সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে চাইছে।

এই পরিস্থিতিতে মেহবুবা মুফতি দুই দেশের মধ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, বিভাজনের অতীত থেকে শিক্ষা নিয়ে দুই দেশকেই পারস্পরিক সহনশীলতার পথে এগিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments