Thursday, April 16, 2026
Home জাতীয় ১৫ বছরের জটিলতা কাটাতে সময় প্রয়োজন: অর্থ উপদেষ্টা

১৫ বছরের জটিলতা কাটাতে সময় প্রয়োজন: অর্থ উপদেষ্টা

১৫ বছরের অনিয়ম ও দুর্নীতি মাত্র তিন-চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার ঢাকার একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের পূর্বাভাস: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্যান্য সূচকগুলোর উন্নয়নও সম্ভব নয়। তবে ক্ষয়িষ্ণু অর্থনীতিতে ইতিমধ্যে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ছে এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে।”

তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত আইএমএফ-বিশ্বব্যাংকের সভায় বাংলাদেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে। এতে সরকারের বাজেট সহায়তার চেয়ে বেসরকারি খাতের জন্য বরাদ্দকৃত ১০০ কোটি মার্কিন ডলার নিশ্চিত হয়েছে।

অর্থ পাচার রোধে পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে চাই, যা ভবিষ্যৎ সরকারও অনুসরণ করতে পারবে। ভবিষ্যতে কেউ যেন অর্থ পাচার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ধরে রাখতে সরকার প্রয়োজনীয় নজরদারি করছে।”

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও কর সংগ্রহ প্রক্রিয়া পৃথক করার কাজ চলছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ স্বাগত বক্তব্য দেন।

বাণিজ্য সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আবদুল হাই সরকার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আরএফ রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

সম্মেলনে বক্তারা বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments