Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নতুন মোড়, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নতুন মোড়, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

নতুন করে তীব্র হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ায় নতুন মোড় নিলো ২০২২ সালে শুরু হওয়ায় এই যুদ্ধ।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে ঘিরে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

এতে আরও বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬০ সেন্ট বেড়ে হয়েছে ৭২ ডলার ৮১ সেন্ট। এ ছাড়াও, ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৯ ডলার ৩৯ সেন্ট।

মস্কোর ভাষ্য, রাশিয়ায় পশ্চিমের দেশগুলোর ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ায় যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কা আছে।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইএনজি এক বার্তায় জানিয়েছে, ইউক্রেন যদি রাশিয়ার জ্বালানি খাতে হামলা চালায়, তাহলে তেলের বাজার ঝুঁকিতে পড়বে। ইউক্রেনীয় হামলার জবাব রাশিয়া কীভাবে দেয় তার ওপর নির্ভর করবে অন্যান্য ঝুঁকিগুলো।

জেপি মরগানের বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতে পর্যটক বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বেড়েছিল। এ ছাড়াও, ভারতে শিল্প খাতে জ্বালানির চাহিদা বেড়েছে।

গত ১৯ দিনে বিশ্বব্যাপী দৈনিক তেলের চাহিদা ছিল ১০৩ দশমিক ছয় মিলিয়ন ব্যারেল। এর আগের বছর একই সময়ের তুলনায় বেড়েছে এক দশমিক সাত মিলিয়ন ব্যারেল।

অন্যদিকে চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের চাহিদা বেড়েছে তিন শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments