ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সোমবার (১৮ নভেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৭৬ লাখ টাকার বেশি।
ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৪ পয়েন্টে পৌঁছেছে।
এসময়, ডিএসইতে ১৮৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার।


