ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা যায়, রোববার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে এই লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছরের জন্য কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৬১ পয়সা, যা আগের বছর ছিল ৪৯ পয়সা। এর পাশাপাশি, ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।


