ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নতুন নিরীক্ষা কমিটির তৃতীয় সভা ৭ নভেম্বর, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম।
এ ছাড়া, কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ত্রৈমাসিক হিসাব বিবরণী, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন এবং বিভিন্ন শাখার অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। কমিটির সদস্যরা ব্যাংকের আর্থিক স্বচ্ছতা এবং কার্যক্রমের উন্নতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।


